লকডাউনের নির্দেশনা মেনে চলতে, দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ কথা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব পরিবহন ব্যবহারের কারণে, রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। রিক্সা চলাচলে বাধা নেই। বইমেলায় যাওয়া যাবে এই বাহনে।
বৈঠক সিদ্ধান্ত হয়, রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে, সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।