দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মৌপুকুর গ্রামের রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, বিরামপুরের মৌপুকুর গ্রামে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে সংবাদ দেয় তারা। খবর পেয়ে বিরামপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে যুবকটি আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হয়েছেন।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ওই যুবকের বয়স ৩০ বছর হতে পারে। লাশের পরনে লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জি ছিল।