আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান।
গতকাল মুম্বাইয়ে অনুশীলন করেছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার। সাতদিন কলকাতায় কোয়ারেন্টিন কাটিয়ে দলের সাথে ঐচ্ছিক অনুশীলনে নেমেছেন সাকিব। আজ সঙ্গী ছিলেন নিতিশ রানা ও হরভজন সিং। আগেরদিন প্রস্তুতি ম্যাচে যারা খেলেননি তারাই ছিলেন এই অনুশীলনে। ১১ এপ্রিল হায়দরাবাদের সাথে প্রথম ম্যাচ কলকাতার।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে দু’দিন অনুশীলন করেন সাকিব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেয়ার পর ২৭ মার্চ নীরবে চলে যান কলকাতায়। আইপিএলের কোভিড প্রটোকল অনুযায়ী সাতদিন হোটেলে আইসোলেশনে ছিলেন সাকিব।