ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে পথচারী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

ভাঙ্গায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক বৃদ্ধ পথচারী। সোমবার সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম কালাম খাঁ (৭২)। তিনি উপজেলার আলগি ইউনিয়নের পীরেরচর গ্রামের মৃত আলতু খাঁর পুত্র।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহানূর রহমান জানান, ওই বৃদ্ধ ঘটনার সময় সড়ক পাড় হচ্ছিলেন। ওই সময় ফরিদপুরের দিক থেকে আসা বরিশালগামী চাল ভর্তি একটি ট্রাক বৃদ্ধকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
এসআই সোহানূর রহমান আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। তিনি বলেন, নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102