ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুইপারের লাথিতে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সুইপারের লাথিতে মোহাম্মদ ফরহাদ (২০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার মধু মিয়ার ছেলে।

নিহত মোহাম্মদ ফরহাদ একই এলাকার শুটকি ব্যবসায়ী মধু মিয়ার ছেলে। তিনি পেশায় শুটকি ব্যবসায়ী। তবে ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় বাঙ্গরা বাজারের সোহেল (৪০) নামে এক সুইপারের সঙ্গে যৌথভাবে তরমুজের ব্যবসা শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাজারে দোকান খোলাকে কেন্দ্র করে ফরহাদের সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। এ সময় সোহেল উত্তেজিত হয়ে সজোরে ফরহাদের অণ্ডকোষে লাথি মারে, লাথির আঘাতে ফরহাদ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102