ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে রাস্তা খোলা, মার্কেট বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেটে চলমান লকডাউনের বিরোধিতা করেছিলেন ব্যবসায়ীরা। দাবি জানিয়েছিলেন- মানবিক কারণে ব্যবসায়ীদের দোকান খোলার। কিন্তু সেই আবেদনে তারা সরকারের তরফ থেকে সাড়া পাননি। এ কারণে সকাল থেকে সিলেটের মার্কেট, বিপনী বিতান বন্ধ রয়েছে। কিন্তু মার্কেট খোলা থাকলেও রাস্তা সরব রয়েছে। সিলেট নগরের রাস্তায় চলছে রিকশা, সিএনজি, মাইক্রোবাস, লেগুনা সহ বিভিন্ন ধরনের যানবাহন।

সকাল ১০টায় নগরীর কামরান চত্বর, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট পয়েন্ট সহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে- রাস্তায় যানবাহন চলছে। সিএনজি অটোরিকশা, রিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কারের দখলে রয়েছে রাজপথ। যানবাহন চলাচল করায় রাস্তায় মানুষেরও উপস্থিতি রয়েছে।

কোর্ট পয়েন্ট ও কামরান চত্বর থেকে সিএনজি অটোরিকশার চালকেরা বিভিন্ন রুটে যাত্রী টানছেন। যাত্রীরা এসব গণপরিবহনে চলাচল করছেন।

লকডাউন হলেও সিলেটে বিভিন্ন দাপ্তরিক কাজকর্ম স্বাভাবিক রয়েছে। অফিস, আদালত, ব্যাংক, বীমার কার্যক্রম চলছে। এ কারণে মানুষ রাস্তায় নেমে কাজকর্ম সারছে। নিত্যপণ্যের আড়তগুলোতেও আগের মতোই ভিড়।

সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পরার বিষয়টিও লকডাউনে উপেক্ষিত হচ্ছে এসব এলাকায়। লকডাউনের বিষয়টি সবাইকে মেনে চলতে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এদিকে- সিলেটের দোকান মালিক ব্যবসায়ীরা জানিয়েছেন- গত বছরও ঈদের আগে লকডাউন করা হয়। এই সময়টায় ব্যবসায়ীরা ঈদের প্রস্তুতি হিসেবে দোকানে মালপত্র তুলেন। এবারের লকডাউনেও ব্যবসায়ীরা একইভাবে বেকায়দায় পড়েছেন। তারা বলেন- সিলেটের লকডাউন দেখে প্রতীয়মান হচ্ছে- কেবল মার্কেটেই হচ্ছে লকডাউন। অন্য সব কিছু স্বাভাবিক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102