ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারের উদাসীনতায় মানুষের জীবন উপেক্ষিত: ফখরুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

সরকারের উদাসীনতার কারনেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, কেন বারবার সড়ক দূর্ঘটনাসহ নৌপরিবহনে দূর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটছে, তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে সরকার সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে।

সরকারের উদাসীনতার কারনেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। সড়ক পথে এবং নৌপথে বারংবার দূর্ঘটনার পূনরাবৃত্তিতে ব্যাপক প্রাণহানীতেও সরকারের টনক নড়ছে না বরং রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে ব্যস্ত থাকার জন্যই বর্তমানে দেশে মানুষের জান-মালের নিরাপত্তা চরম হুমকির মুখে নিপতিত হয়েছে।

তিনি বলেন, গতকাল নারায়ণগঞ্জে লঞ্চ ডুবিতে এবং দেশব্যাপী কালবৈশাখী ঝড়ের তান্ডবে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছেন। নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।

গতকাল নারায়ণগঞ্জে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবি এবং সারাদেশে প্রবল ঝড়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, তাদের মৃত্যুতে শোক জানানোর ভাষা নেই। লঞ্চ ডুবিতে এবং ঝড়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করছি।

লঞ্চডুবির ঘটনায় সুষ্ঠু তদন্তের আহবান জানাচ্ছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসাথে লঞ্চ দূর্ঘটনা ও ঝড়ে নিহত ও আহতদের অসহায় পরিবারকে পুণর্বাসন, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী পুণ:নির্মাণে সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102