ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারের সমালোচনা করায় ১০ তুর্কি অ্যাডমিরাল আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪১ বার পঠিত

বসফরাস প্রণালীতে তুরস্ক সরকারের একটি প্রকল্পের বিরোধিতা ও সমালোচনা করে দেশের শতাধিক শীর্ষাস্থানীয় নৌকর্মকর্তা সম্প্রতি একটি বিবৃতি দেওয়ার পর দশ অবসরপ্রাপ্ত অ্যাডমিরালকে আটক করেছে কর্তৃপক্ষ। আলজাজিরা।

শতাধিক নৌকর্মকর্তার ওই চিঠির তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে অবসরপ্রাপ্ত দশ অ্যাডমিরালকে আটক করা হয়েছে। চিঠি নিয়ে এই তদন্ত কার্যক্রম শুরু করেছেন রাজধানী আঙ্কারায় তুর্কি সরকারের প্রধান কৌঁসুলি। প্রসিকিউটররা আরও চার সন্দেহভাজনকে তিন দিনের মধ্যে আঙ্কারা পুলিশের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন। তাদের বয়স বাড়ার কারণে তাদেরকে আটকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।

সাবেক সিনিয়র সামরিক এসব নেতাদের বিরুদ্ধে ‘সাংবিধানিক আদেশ থেকে মুক্তি পেতে শক্তি ও সহিংসতা ব্যবহার’ করার অভিযোগ তোলা হয়েছে। অবসরপ্রাপ্ত ১০৪ অ্যাডমিরাল স্বাক্ষরিত ওই চিঠি তুরস্কের অতীত অভ্যুত্থানচেষ্টার কথা মনে করিয়ে দেয় জানিয়ে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এর তীব্র নিন্দা জানানোর একদিন পরই তাদের আটকের ঘটনা ঘটলো।

ধারণা করা হচ্ছে, আটক দশ এবং সন্দেহভাজন বাকি চারসহ মোট চৌদ্দ জন শীর্ষস্থানীয় নৌ কর্মকর্তা সরকারের ওই প্রকল্পের সমালোচনা করে যৌথভাবে বিবৃতি দেওয়ার জন শতাধিক নৌকর্মকর্তাকে সংগঠিত করেছিলেন। প্রসিকিউটররা গতকাল রোববার অবসরপ্রাপ্ত শীর্ষস্থানয়ি নৌবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রের নিরাপত্তা ও সাংবিধানিক আদেশের বিরুদ্ধে অপরাধ করার জন্য চুক্তি করার’ সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন।

বিশ্ব বাণিজ্যের অন্যতম দুই নৌপথ পানামা বা সুয়েজ খালের সাথে তুলনীয় ইস্তাম্বুলে শিপিং খাল তৈরির পরিকল্পনায় গত মাসে আঙ্কারা অনুমোদন দিলে ১৯৩৬ সালের মন্ট্রিক্স কনভেনশন নিয়ে বিতর্ক শুরু হয়। ‘ক্যানাল ইস্তাম্বুল’ প্রকল্পকে নিজের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প মনে করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তাম্বুলের উত্তরে অবস্থিত কৃষ্ণ সাগরের সঙ্গে দক্ষিণের মর্মর সাগরকে সংযুক্ত করবে এই খাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102