ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. লাজিম (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক লাজিম দেবহাটা উপজেলার বহেরা গ্রামের রুহুল আমিন মোল্যার ছেলে।

সোমবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার বহেরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে লম্পট লাজিমের নামে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

নির্যাতিতার পরিবার ও পুলিশ জানায়, ধর্ষক লাজিম একই এলাকার বহেরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। বিষয়টি ওই ছাত্রীর বাবা-মা ওই যুবকের পরিবারের সকলকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেননি।

এক পর্যায়ে গতকাল রোববার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ওই স্কুল ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে লম্পট লাজিম তার শয়ন কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় নির্যাতিতা ওই স্কুলছাত্রীর চিৎকারে ধর্ষক লাজিম পালিয়ে যায়। এরপর ওই স্কুল ছাত্রীর মা-বাবা কোন উপায় না পেয়ে পুলিশের শরণাপন্ন হন।

এক পর্যায়ে সোমবার দুপুরে নির্যাতিতার মা বাদী হয়ে ধর্ষক লাজিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯ (১) ধারায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৪, তাং-০৫/০৪/২০২১ ইং।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত লাজিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, নির্যাতিতা ওই স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102