ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গলায় ফাঁস দিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীর ‘আত্মহত্যা’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজশাহীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্যের স্ত্রী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (০৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর দপ্তরের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত নারীর নাম তামান্না ইয়াসমিন স্বর্ণা (২২)। তার স্বামীর নাম আশরাফুল ইসলাম। তিনি র‌্যাবের একজন সদস্য।

পুলিশ জানায়, রাত ২টার দিকে স্বর্ণাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান র‌্যাব সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।

র‌্যাবের বরাত দিয়ে ওসি বলেন, রাতে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন স্বর্ণা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পথে তার মৃত্যু হয়। এটি আত্মহত্যা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওসি আরও বলেন, স্বর্ণার মৃত্যুর বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102