ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড়ে পদ্মায় ডুবেছে পাঁচ নৌযান: নিহত ১, নিখোঁজ এক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে পদ্মা নদীতে চারটি বাল্ক হেড, একটি ট্রলারসহ মুলফৎগঞ্জ লঞ্চ ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি পন্টুন ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিউল্লাহ ব্যাপারী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। হারুন শেখ (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে রবিউল্লাহ ব্যাপারীর মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তবে সংবাদ লেখা পর্যন্ত হারুন শেখ নিখোঁজ রয়েছেন।

নিহত রবিউল্লাহ ব্যাপারী নড়িয়া উপজেলার পূর্বইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা। আর নিখোঁজ হারুন শেখ উপজেলার ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, রোববারের ঘূর্ণিঝড়ে পদ্মা নদীতে চারটি বাল্ক হেড, একটি ট্রলার ও বিআইডব্লিউটিএ’র একটি পন্টুন ডুবে যায়। এগুলো উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় দুইজন নিখোঁজ হয়।

আজ রবিউল্লাহ নামের একজনের মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে এবং হারুন নিখোঁজ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102