ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনে দোকান খোলার দাবিতে বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪২ বার পঠিত

করোনা মহামারির কারণে লকডাউনে বন্ধ রাখা দোকানগুলো খোলা রাখার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। সোমবার (৫ এপ্রিল) ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

ব্যবসায়ীদের দাবি, করোনা মহামারিতে সরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টস, ব্যাংক-বীমা অফিস চলছে। শুধু আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের দোকান কেন বন্ধ থাকবে। তাই আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলার সুযোগ দেওয়া হোক।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, চৌমুহনী বাজার থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। আমরা প্রতিদিন এ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জনগণকে সচেতন করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার বলেন, সকাল থেকে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি বাসসহ ১৩টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার চারশ টাকা জরিমানা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102