ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাচ্চাকে দুধ খাওয়ানোর ছবি তুলে কুপ্রস্তাব অতঃপর গৃহবধূকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

বরগুনার তালতলীতে জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ আবদুর রাজ্জাক হাওলাদারের (২৮) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকেলে এ মামলাটি দায়ের করা হয়।

অভিযুক্ত রাজ্জাক হাওলাদার (২৮) ছোটবগী ইউনিয়নের দক্ষিণ গেন্ডামারা এলাকার (গ্রাম পুলিশ) চৌকিদার। তবে তিনি পলাতক রয়েছেন।

জানা গেছে, তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে দুই সন্তানের জননী ভুক্তভোগী গৃহবধূ তার ছোটকন্যা সামিরার জন্ম নিবন্ধনের জন্য প্রায় দুই মাস আগে চৌকিদার আবদুর রাজ্জাক হাওলাদারের কাছে ৫শ’ টাকা দেন। কয়েক দিন আগে আড়াই বছরের শিশুকন্যাকে দুধ খাওয়াতে খাওয়াতে ওই গৃহবধূ ঘুমিয়ে পড়েন। হঠাৎ চৌকিদার রাজ্জাক এসে তার নিজ মোবাইলে সেই ছবি ধারণ করেন। পরে মোবাইলের ধারণ করা ছবি দেখিয়ে চৌকিদার ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে গত বুধবার ওই চৌকিদার রাজ্জাক গৃহবধূর ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

এই ঘটনার বিষয়ে তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত চৌকিদার রাজ্জাককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102