ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লাঠিপেটাকে কেন্দ্র করে থানা ঘেরাও, ভূমি কার্যালয়ে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে থাকা সহকারী কর্মচারীর সাথে এক ব্যক্তির বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উক্ত সহকারীর লাঠিপেটায় এক ব্যক্তির গুরুতর আহত হয়েছেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করে রেখেছে। এ ছাড়া সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি আশিকুজ্জামান।

সোমবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তেজিত জনতা ঘটনার জন্য দায়ীদের শাস্তির দাবিতে এ ঘটনা ঘটায়।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে চা খেয়ে ওই ইউনিয়নের নটাখোলা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে মো. জাকির হোসেন মোল্যা বাড়ি ফিরছিলেন। এ সময় সেখানে লকডাউনের কার্যকারিতা পরিদর্শনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণি উপস্থিত হন।

জাকির হোসেন অভিযোগ করেন, চা খেয়ে তিনি বাসার দিকে যাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই সহকারী কমিশনারের গাড়ি থেকে নেমে এক ব্যক্তি তার কোমরে সজোরে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তার কোমর ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেনের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের জনতা উত্তেজিত হয়ে উঠে। তারা সবাই তখন জড়ো হয়। এরপর সালথা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা করে। এতে মিজানুর রহমানের মাথা ফেটে যায়। এরপর তারা বিক্ষুব্ধ হয়ে সালথা থানা ঘেরাও করে রাখে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, সহকারী কমিশনারের কাছ থেকে আমরা এ ঘটনার খবর পাই। সঙ্গে সঙ্গেই আমারা ফুফরা বাজারের দিকে যাই। সেখানে যাওয়ার পর উত্তেজিত জনতা আমাদের উপর হামলা চালায়। এতে এসআই মিজানুর রহমানের মাথা ফেটে যায়।

এ বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণিকে একাধিকবার মোবাইলে কল করেও তাকে পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102