ফিলিস্তিনিদের দেয়া অনুদানের প্রথম দফায় তাদের সাড়ে ১২ কোটি ডলার বা ১ হাজার ৫৭ কোটি ৪৫ লাখ টাকার বেশি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে ২০২০ সালের বাজেটের সঙ্গে সমন্বয় করে এ অনুদানের অর্থ ছাড় দেওয়া হবে।
ইতোমধ্যে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি কংগ্রেসকে নিশ্চিত করেছে।
ইসরাইলের কথিত শান্তি প্রস্তাবে রাজি না হওয়ায় ফিলিস্তিনিদের সব ধরনের অনুদান বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে তা পুনরায় চালু করলেন প্রেসিডেন্ট জো বাইডেন।