ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারে আটক হওয়া অস্ট্রেলিয়ান দম্পতির মুক্তি দিলো জান্তা সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

মিয়ানমারে গত মাসের শেষদিকে আটক হওয়া দুই অস্ট্রেলিয়ান নাগরিককে মুক্তি দিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার কর্তৃপক্ষ। কোনো মামলা ছাড়াই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ত্যাগ করার অনুমতি মিলেছে তাদের। এএফপির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

সোমবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাদের মুক্তি খবরকে স্বাগতম জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ান কর্মকর্তারা তাদের এই আটক ও মুক্তি দেওয়ার সময়ে ওই দম্পতিকে ‘কনস্যুলার সহায়তা প্রদান করেছিলেন।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, গতকাল রোববার মুক্তি পাওয়ার পর মিয়ানমারের সর্ববৃহৎ শহর ইয়াঙ্গুন ছেড়েছেন ম্যাথিউ ও’কান এবং ক্রিস্টা অ্যাভেরি দম্পতি।

মিয়ানমারে পরামর্শক প্রতিষ্ঠান সংক্রান্ত ব্যবসা পরিচালনা করতেন ওই দম্পতি। গত মার্চে এক রিলিফ ফ্লাইটে দেশের ফেরার চেষ্টা করার সময় মিয়ানমারের জান্তা কর্তৃপক্ষ তাদের আটক করে গৃহবন্দি করে রেখেছিল।

ক্রিস্টা অ্যাভেরি বলেছেন, ‘আমি অবশ্যই মুক্তি পেয়েছি এবং স্বামী ম্যাটের সঙ্গে বাড়ি যাব বলে অবিশ্বাস্যরকম স্বস্তি লাগছে। যদিও আমি জানতাম যে আমি অর্থাৎ আমরা কোনো ভুল করিনি। তারপরও আমাদের আটক করা হয়েছে। দুই সপ্তাহের জন্য গৃহবন্দী হয়ে থাকাটা অত্যন্ত চাপের বিষয় ছিল আমাদের কাছে।’

তবে এখনো মুক্তি পাননি অস্ট্রেলিয়ান অর্থনীতিবিদ সিন টার্নেল। গত ১ ফেব্রুয়ারির মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের এক সপ্তাহ পর অং সান সু চির উপদেষ্টা টার্নেলকে গ্রেফতরা করা হয়।

অভ্যুত্থানের মাধ্যমে সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর জান্তা কর্তৃপক্ষের হাতে গ্রেফতার হওয়া প্রথম বিদেশি নাগরিক হলেন অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিন টার্নেল।

তার বিরুদ্ধে অভিবাসন ও রাষ্ট্রীয় গোপনীয়নতা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের তদন্ত করছে মিয়ানমারের সামরিক বাহিনী। প্রসঙ্গত, অভ্যুত্থানের পর মিয়ানমারে সু চিসহ আড়াই হাজার মানুষকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102