ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ছয় বাংলাদেশির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের এলেন উপ-শহরে একই পরিবারের ছয় বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মৃত্যুর কারণ না জানা গেলেও এটাকে আত্মহত্যা বলে ধারনা করছে পুলিশ।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হওয়া নিহতদের মধ্যে দুই ভাই তানভীর তৌহিদ (২১) ও ফারহান তৌহিদ (১৯), তাদের এক বোন ফারবিন তৌহিদ , বাবা তৌহিদুল ইসলাম (৫৪), মা আইরিন ইসলাম (৫৬) এবং দাদি আলতাফুন্নেসা (৭৭) রয়েছেন।

এলেন পুলিশের দাবি, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুই ভাই প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করে পরিবারের অন্য চার সদস্যকে হত্যা করে এবং পরে নিজেরা আত্মহত্যা করে।

স্থানীয় পুলিশ আরো বলছে, নিজেরা মানসিকভাবে ডিপ্রেশনে ছিল উল্লেখ করে তারা নিজেরাই সামাজিক মাধ্যমে এ ঘটনার অনেক বড় একটি বর্ণনা দেয়। এরপর পুলিশ ওই বাড়িতে যায়। তবে এমন ঘটনা কখন ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু না বলতে পারলেও বাসায় থাকা কিছু আলামত দেখে শনিবার এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারনা করছে তারা।

টেক্সাসে নিহতদের পরিচিত কোন আত্মীয় না থাকলেও ফ্লোরিডাতে তাদের পরিবারের কিছু সদস্যের খোঁজ পাওয়া গেছে। তবে এ ঘটনায় স্থানীয়রা কোন ধরনের গুলির শব্দ শুনতে পায়নি বলেও জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102