ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিতে নিহত বেড়ে ৩৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় আজ মঙ্গলবার আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হলো।

নিখোঁজ লোকজনের খোঁজে সকাল থেকেই নদীর পাড়ে ভিড় করেন তাদের পরিবারের সদস্যরা। এ সময় তারা স্থানীয়দের সহায়তায় নিজেরাই স্বজনদের অনুসন্ধান শুরু করে। এক সময় তিনটি মরদেহ ভেসে উঠতে দেখে নৌপুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন ও স্বজনরা। নৌপুলিশের ডুবুরি দল এসে শিশুসহ আরো ৫ জনের মরদেহ উদ্ধার করে।

এর আগে, সোমবারই উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে বিআইডব্লিউটিএ। সোমবার দুর্ঘটনার প্রায় ১৮ ঘন্টা পর লঞ্চটি উদ্ধার করে তীরে টেনে আনা হয়। এরপর বের করা হয় একের পর এক মরদেহ। এ দুর্ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে, রবিবার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে এ লঞ্চডুবির ঘটনা ঘটে। কয়লাঘাট এলাকায় একটি মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়।

ডুবে যাওয়া লঞ্চটির নাম সাবিত আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রবিবারও যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102