ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে চুরি হওয়া শিশু উদ্ধার, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে চুরি হওয়ার ৬ দিন পর আড়াই মাস বয়সী শিশু জোনায়েদকে উদ্ধার করেছে পুলিশ।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) ভোররাতে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে ঘরের সিঁধ কেটে মায়ের মুখে গামছা বেঁধে শিশু জোনায়েদকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটির মূল রহস্য এবং শিশুটিকে উদ্ধার করতে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ মঙ্গলবার ভোররাতে দেলদুয়ারে উপজেলা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, শিশুটিকে উদ্ধার করে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য বের করা হবে। আটকদের নাম পরে জানানো হবে বলে জানান ওসি।

গত বুধবার রাতে উপজেলার শোলা প্রতিমা গ্রামের ট্রাকচালক আছির উদ্দিনের স্ত্রী কল্পনা আক্তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে পড়ে দুইজন দুর্বৃত্ত। তারা কল্পনা আক্তারের মুখে গামছা বেঁধে আড়াই মাস বয়সী জোনায়েদকে অপহরণ করে নিয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102