ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনের দ্বিতীয় দিনেও স্বাভাবিকভাবেই ফেরি চলাচল করছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

লকডাউনের দ্বিতীয় দিনেও মঙ্গলবার (৬ এপ্রিল) পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ফেরি চলাচল করছে। যানবাহনের পাশাপাশি স্বাভাবিকভাবেই ফেরি পার হচ্ছেন সাধারণ যাত্রীরা। তবে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল ৬টা থেকে ৭টা পযর্ন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে ৭টার পর থেকে এ নৌরুটের সব ফেরি চলাচল করছে। ঘাটে ৬ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।

দেশব্যাপী লকডাউন শুরু হলেও পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির নৌরুটের চিত্র স্বাভাবিক রয়েছে। এসব নৌরুট দিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ছোট ও মাঝারি যানবাহনে মানুষ কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে পারাপার হচ্ছেন। তবে অনেকেই মানছে না স্বাস্থ্যবিধি।

এদিকে সোমবার (৫ এপ্রিল) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান, নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিকের ব্যাপারে তিনি কিছুই বলবেন না। তবে তিনি জানিয়েছেন, ঘাটে যে যানবাহন আটকে রয়েছে তা শেষ হলে সব ফেরি চলাচল বন্ধ করা হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102