আজ শুরু চ্যাম্পয়িন্স লিগের কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি সাবেক দুই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রাত একটায় শুরু হ্যাভিয়েট লড়াই।
একদিকে, টুর্নামেন্ট সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ৬ বারের সেরা লিভারপুল। এবারের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারে দুই হ্যাভিওয়েটের লড়াই যেনো, জিভে জল আনা বিজ্ঞাপন-ফাইনালের আগেই ফাইনাল।
২০১৮ ফাইনালের পর প্রথমবার রিয়ালের মুখোমুখি লিভারপুল। চারবারের চেষ্টায় অলরেডদের বিপক্ষে সেবার প্রথম জয় পেয়েছিলো গ্যালাক্টিকো। উল্টোদিকে ৩-১ গোল পরাজয় ছাপিয়ে আজও লিভারপুল সমর্থকদের মনে আক্ষেপের নাম, কিয়েভে মোহাম্মেদ সালার ইনজুরি। যা আজও ভুলতে পারেননি য়্যুর্গেন ক্লপও। তবে প্রতিশোধ নয়, জার্মান মাস্টার মাইন্ডের ভাবনায় শুধুই পরের রাউন্ড।
লিভারপুলের কোচ য়্যুর্গেন ক্লপ বলেন, অবশ্যই সে ম্যাচের কথা মনে আছে। তবে প্রতিশোদ নেয়ার জন্য এখানে আসিনি। আর আমি রেভেঞ্জ নেয়াতেও বিশ্বাসি নই। কিন্তু এবার জিততে পারলে দারুণ হবে।
যদিও আলফ্রেদ দি স্তেফানোয় হচ্ছেনা রামোস-সালাহর রাউন্ড টু। ইনজুরিতে আরও আগেই নিশ্চিত হয়েছে রিয়াল অধিনায়কের ছিটকে যাওয়া। তার অভাব পূরণে বিশ্রাম শেষে ফিরছেন রাফায়েল ভারানে। তবে প্রত্যাবর্তনের অপেক্ষা আরও দীর্ঘায়িত হতে পারে এইডেন হ্যাজার্ডের। পেশির ইনজুরি থেকে ফিরে দলের সাথে অনুশীলন করলেও বেলজিয়ান তারকাকে নিয়ে ঝুঁকি নিতে চায়না লস ব্ল্যাঙ্কোস।
রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, হ্যাজার্ড এখন পুরো সুস্থ্য। তার মানে এই নয়, আমরা তাড়াহুড়ো করছি। আর দল হিসেবে আমরা এখন ভালো শেপেও আছি।
টানা ৫ ম্যাচ জিতে মহারণের প্রস্তুতি সেরে রেখেছে রিয়াল মাদ্রিদ। লাইপজিগ, উলভস ও আর্সেনালকে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে লিভারপুলও।