ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে মেঘনায় ৩ জেলের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

চাঁদপুরের মেঘনায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সকালে দুই জেলের ও সোমবার বিকালে অন্যজনের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী দেওয়ান ও মুনসুর আলী বেপারি।

সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, গত রোববার সন্ধ্যায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা শিকারে নামে। এ সময় ঝড়ের কবলে পড়ে মেঘনায় পাঁচ জেলে নিখোঁজ হন।

খবর পেয়ে সোমবার সকাল থেকে চাঁদপুরের নৌ ফায়ার সার্ভিসকর্মী ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাজীনগরসংলগ্ন মেঘনা নদী থেকে মুনসুরের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102