ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সময় বিজিবি সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার সময় বিজিবির এক সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

আজ মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তি হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের দিদার উল্লাহর ছেলে মোহাম্মদ হোসেন (৩১)। তিনি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ৫৩ ব্যাটালিয়নে কর্মরত রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুপুরে ভুয়া পুলিশ পরিচয়ে শিবতলা এলাকার অটো রিক্সার দোকানে গিয়ে প্রতারণা করার সময় সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেন দোকানদাররা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুয়া পুলিশ পরিচয়ে বিজিবি সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। পরে নিয়মানুয়াযী আটককৃত ওই বিজিবি সদস্যকে ৫৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে হস্তান্তর করা হয়।

বিজিবি সদস্য মোহাম্মদ হোসেন বিভিন্ন দোকানে ভুয়া পুলিশ পরিচয়ে এধরণের প্রতারণার করে আসছে বলে অভিযোগ করেন স্থানীয় দোকানীরা।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. সুরুজ মিয়া বিষয়টি নিশ্চত করে জানান, বিজিবি সদস্য মোহাম্মদ হোসেন যে কাজটি করেছে সেটি অপরাধ করেছে। এ বিষয়ে যথাযথ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102