ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢিলেঢালাভাবে চলছে দ্বিতীয় দিনের লকডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিনটি মঙ্গলবার (৬ এপ্রিল) চলছে একেবারে ঢিলেঢালাভাবে। গণপরিবহন না থাকলেও সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা। রাইড শেয়ারিং অ্যাপ বন্ধ থাকলেও খ্যাপে যাত্রী পরিবহন করছেন মোটরসাইকেল চালকরা।

লকডাউন না কঠোর বিধি-নিষেধ? নগরীর এমন দৃশ্যকে কী বলা যায়? শঙ্কায় পড়তে পারেন যে কেউ। অন্য স্বাভাবিক দিনের মতোই সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবাধে চলাচল করেছে সব ধরণের যানবাহন। বন্ধ কেবল গণপরিবহন।

এদিকে অভিযান-জরিমানা আদায় করেও বন্ধ করা যাচ্ছে না অপ্রয়োজনে বাড়ির বাইরে মানুষের চলাফেরা। এজন্য তাদের অজুহাতেরও শেষ নেই।

একজন পথচারী বলেন, গতকালকে বাসায় যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আজ দেখছি গাড়ি চলছে তাই আমি রওনা দিয়েছি। মাস্ক পরেননি কেন? এমন প্রশ্নের জাবাবে ওই পথচারী বলেন, মাস্ক আনতে আমার মনে ছিল না, এটা আমার গাফিলতি।

স্বাস্থ্যবিধি মানতেও যেন রাজ্যের অনীহা। এক রিকশাওয়ালা বলেন, আমার মাস্ক আমি ভুল করে এক জায়গায় ফেলে এসেছি। এক চায়ের দোকানে চা খাচ্ছিলাম সেখানে ফেলে এসেছি।

রাইড শেয়ারিং বন্ধ থাকলেও মোটরসাইকেলে যাত্রী পরিবহন চলছে অবাধে। এক্ষেত্রে অ্যাপ নয় চলছে খ্যাপে। এক মোটরসাইকেল চালক বলেন, এখন তো আর পাঠাও চালাইতে পারি না, গাড়ির কাজ করে তাই বাসায় চলে যাচ্ছি।

পুলিশ বলছে, রাইড শেয়ারিং এর যেটা বিষয় যে সরকার থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সে বিষয়ে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে বেশিরভাগ অফিসগামী মোটরসাইকেল আর অফিস যাত্রী। অফিসের সময়ে আমরা মোটরসাইকেলে দুইজন মানবিক কারণে ছাড় দিচ্ছি কিন্তু অফিস টাইম শেষ হলে আমরা কঠোর হবো।

সরকারি নির্দেশনা মানাতে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতাও ছিল নগরীতে। বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জরিমানা করতে দেখা যায় তাদের।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, যারা কোনো কারণ ছাড়াই ঘোরাফেরা করছে। আবার মাস্ক পকেটে আছে কিন্তু পরছে না এবং যাদের উপযুক্ত কারণ না পাচ্ছি তাদেরকে আমরা আইনের আওতায় নিইয়ে আসছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করছি।

এক কথায় করোনা মহামারি নিয়ন্ত্রণে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গাছাড়া ভাব দেখা গেছে সবখানেই। সরকারের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102