হু হু করে বাড়ছে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা।
গতকাল যে সংখ্যা ছিল ৩০৭, আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৪শ ৯৪। যা নমুনা পরীক্ষার প্রায় ২০ শতাংশ। আগেরদিন এ হার ছিল ১৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় মোট পরীক্ষা হয় ২ হাজার ৫শ ৪০ জনের। এরমধ্যে নগরে শনাক্ত ৪শ ৩৯। উপজেলায় বাকি ৫৫জন। ৮টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
সবমিলে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪২ হাজার ৩শ ১। যাতে মৃত্যু ৩শ ৯৬জনের। এরমধ্যে গেল ২৪ ঘন্টায়ও মৃত্যু হয়েছে ১জনের।