মাটির তলদেশে পাইপলাইনের লিকেজ মেরামতের কারণে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ-গোদনাইল পাইপলাইনে লিকেজ মেরামতের জন্য সমগ্র নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত শেষে রাত ৮টায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।