ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজেরিয়ায় কারাগারে হামলা, ১৮০০ বন্দীর পলায়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি কারাগার থেকে এক হাজার ৮০০ জনের বেশি বন্দী পালিয়ে গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ওয়েরি শহরের কারাগারে হামলার সময় বিস্ফোরক ব্যবহার করে সেখানকার প্রশাসনিক ব্লক উড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা কারাগারের ভেতরে প্রবেশ করে।

হামলার পর ১৮০০ জনের বেশি বন্দী পালিয়ে গেলেও পরে তাদের মধ্যে ছয়জন আবারও কারাগারে ফিরে এসেছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে, সুযোগ থাকা সত্ত্বেও কারাগার থেকে পালাতে অস্বীকার করেন ৩৫ বন্দী।

এদিকে কারাগারে হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘ইন্ডিজেনাস পিপল অব বায়াফ্রা’-কে অভিযুক্ত করেছে নাইজেরিয়ার পুলিশ। তবে গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

নাইজেরিয়ান কারেকশনাল সার্ভিস জানিয়েছে, সশস্ত্র দুর্বৃত্তদের হামলার পর দেশটির ইমো প্রদেশের একটি কারাগার থেকে মোট এক হাজার ৮৪৪ জন বন্দী পালিয়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, সোমবার (৫ এপ্রিল) সকালে ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা ট্রাক ও বাসে করে এসে ওয়েরি বন্দিশিবিরে হামলা চালায়।

দেশটির পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্বৃত্তরা রকেট-চালিত গ্রেনেড, মেশিন গান, বিস্ফোরক ও রাইফেল নিয়ে কারাগারে হামলা করে।

এদিকে এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। হামলাকারীদের ‘নৈরাজ্যবাদী’ বলেও উল্লেখ করেছেন তিনি। এসময় যত দ্রুত সম্ভব হামলাকারী ও পলাতক বন্দীদের আটক করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন বুহারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102