ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝালকাঠিতে মাস্ক, সাবান, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

ইমাম বিমান, ঝালকাঠি জেলা প্রতিনিধি; ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্রি মাস্ক, সাবান, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। কভিড-১৯ তথা করোনা ভাইরাস সংক্রামনের দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রামন বাড়তে থাকায় এর সংক্রামন প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা শাখার পক্ষ থেকে মাস্ক, সাবান, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে সংগঠনটির নেতৃবৃন্দ।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে সংগঠনের জেলা সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু ও জেলা শাখার সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হুমায়ুন কবির এ কার্যক্রম শুরু করেন।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে লঞ্চঘাট পর্যন্ত সড়কের পথচারী, হোটেল-রেস্তোরা ও দোকানে ফ্রি মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় একই সাথে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে ঘোষিত নিয়মাবলি মেনে চলার জন্র স্থানীয় সকলকে অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরী, ধ্রুবতারা কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এইচএম গিয়াস উদ্দিন, জেলা শাখার যুগ্ম সম্পাদক মো: শাকিল রনি, আইসিটি সম্পাক এইচএম নবীন, সদস্য মো: শফিকুল ইসলাম, মোঃ মুবিন ইসলাম, মোঃ রাফি, আবির হোসেন রানা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102