ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা কাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা কাল। এই সফরে টিম ডাইরেক্টর হিসেবে জাতীয় দলকে চাঙ্গা রাখার কাজ করবেন খালেদ মাহমুদ সুজন।তার মতে সাম্প্রতিক ব্যর্থতা দিয়ে এখন টাইগারদের সামর্থ্য বিচার করা ঠিক হবে না।
মানচিত্র
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে টাইগাররা। এজন্য দল ঘোষণা বুধবার।

বেশ লম্বা সময় পর আবারো জাতীয় দলের সঙ্গে খালেদ মাহমুদ সুজন। টিম ডাইরেক্টর হিসেবে চাঙ্গা রাখাই হবে তার প্রধান কাজ। মহামারি আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই সিরিজেই ধবল ধোলাই, সব মিলিয়ে দলের মানসিক অবস্থা একেবারে ভঙ্গুর। এমন সময়ে প্লেয়ারদের মনোবল বৃদ্ধিকেই সফরে নিজের প্রধান দায়িত্ব হিসেবে দেখছেন সুজন।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, অনুভূতির তো কিছু নাই, দায়িত্ব আবার একটা। এর আগে জালাল ভাই গিয়েছিলেন বোর্ড হয়তোবা ঘুরে ফিরে সবাইকে দিচ্ছে। বোর্ডের যেহেতু আস্থার জায়গা আছে আমাদের ওপরে। অবশ্যই এক্সসাইটেড, আবারো বাংলাদেশ টিমের সাথে যাবো। আমার মনে হয় প্লেয়াররা এখন সুইচ অন-অফের যুগ তো, ওই সুইচ অফ হয়ে গেছে। এখন আবার সুইচ অন করতে হবে, মাথা নিতে হবে।

শুধু সাম্প্রতিক পারফরমেন্স বিচার করেই মুশফিক-মুমিনুলদের সামর্থ্যকে ছোট করে দেখার সুযোগ নেই, মনে করেন সুজন। তার বিশ্বাস লঙ্কা সফরেই ফর্মে ফিরবে দল।

খালেদ মাহমুদ সুজন বলেন, অবশ্যই আমরা একটা ভালো দল। যদিও বা আমরা দেশের মাটিতে দুটো সিরিজ পারিনি, আফগানিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছি। হয়তো আমাদের ছোট খাটো ভুল ত্রুটি ছিল। এগুলা কাটিয়ে উঠতে চাইবো যে শ্রীলংকায় ভালো কিছু করতে। শ্রীলংকায় আমরা জানি যে পাল্লেকেলেতে দুটি টেস্ট হবে। সেখানে ব্যাট করার জন্য উইকেটটা ভালো, স্পোর্টিং উইকেট। তাই আমি মনে করে আমরা ভালো টেস্ট ম্যাচ খেলব।

করোনা মহামারীর মধ্যেও মজবুত পাইপলাইন গড়তে কাজ করছে বিসিবি। এইচপি দলের জন্য টেস্ট প্লেয়িং দেশের ঘরোয়া দলগুলোর সাথে চলছে প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের চেষ্টা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102