ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণপরিবহনে যেসব শর্ত মানতে হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাফেরায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এর আওতায় গণপরিবহন চলাচল বন্ধ করা হলেও আজ থেকে কিছুটা শিথিল হয়েছে সে নিষেধাজ্ঞা।

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকাগুলোতে গণপরিবহন চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে। সে মোতাবেক আজ (বুধবার) সকাল থেকে গণপরিবহন চলাচল শুরুও হয়েছে। তবে এরজন্য গণপরিবহনগুলোকে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে মঙ্গলবার। তাতে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল প্রসঙ্গে কিছু শর্তের বিষয় উল্লেখ করা হয়েছে।

এতে যেসব শর্তের কথা বলা হয়েছে
• সিটি করপোরেশন এলাকাধীন সড়কে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধারণক্ষমতার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে।
• ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।
• পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক-কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।
• কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
• করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকারের অন্যান্য নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
• পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে।

এদিকে নির্দেশনা অনুযায়ী ঢাকায় বাইরের বাস প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বুধবার সকাল থেকেই দেখা যায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইরের গণপরিবহনগুলো প্রবেশ করছে রাজধানী ঢাকায়।

সকালে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের কাজলা এলাকায় দেখা যায়, নারায়ণগঞ্জের অসংখ্য বাস রাজধানীতে প্রবেশ করছে। একই সঙ্গে সিলেট, কুমিল্লা ও লাকসাম এলাকার দূরপাল্লার বাসগুলোকেও প্রবেশ করতে দেখা গেছে।

একদিনে মৃত্যুর নতুন রেকর্ড বাংলাদেশে
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশে নতুন করে ৬৬ জনের মৃত্যুর কথা জানিয়েছে। আর ৭ হাজার ২১৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয়েছে। একদিনে আক্রান্ত ও মৃত্যুর এ দুটি সংখ্যাই বাংলাদেশে এ যাবৎকালের সর্বোচ্চ।

গতবছরের ৩০ জুন ৬৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। বাংলাদেশে করোনা সংক্রমণ শুরুর পর সেটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল এতদিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102