ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ৫০ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২১৩টি নমুনার ফলাফলে নতুন করে ৫০জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৯জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৫০জনের মধ্য সদরের ৪০জন, আদমদীঘি ৩জন, দুপচাঁচিয়া ২জন, গাবতলী ২জন এবং বাকি ৩জন কাহালু, শেরপুর ও শাজাহানপুরের বাসিন্দা।

আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনায় ৪৬জনের পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ২০টি নমুনার মধ্যে ৪জনের পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৬৩৭জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৬৯জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৬৫জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫০৩জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102