ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৪২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সিলেট বিভাগে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এবার সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫, সিলেটে ১০৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে আরও ১৩জন করোনা রোগী শনাক্ত হয়। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬৫জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সিলেটের ৪, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় আরও ২জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৮৩জন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৯৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৮জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৯০জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ৫৬জন ছাড় পেয়েছেন। এছাড়া আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৫৬জন।

সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ২৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৯জন, হবিগঞ্জে ২ হাজার ৮৬জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102