ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দক্ষিণ কোরিয়াতে ‘করোনা তহবিল’ বিল পাস, উপকৃত হবেন অভিবাসীরাও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

অবশেষে বহুল আলোচিত করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনজে-ইনের ১৫ ট্রিলিয়ন কোরিয়ান ওন(১৩.২ বিলিয়ন ডলারের বেশি) ‘করোনা তহবিলের’ অতিরিক্ত বাজেট পাস হয়েছে। বৃহস্পতিবার কোরিয়ার জাতীয় পরিষদ সংসদে একটি পূর্ণাঙ্গ অধিবেশনের মাধ্যেমে পরিপূরক বাজেট বিলটি অনুমোদন করে।

বছর ব্যাপী করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের এবং ছোট ব্যবসায়ীদের সহায়তার জন্য ভোটাভুটিতে বিলটির পক্ষে ২৪২ ভোট ও বিপক্ষে ৬ ভোট পড়ে।

এই বিলের ফলে দেশটির ৫৬ মিলিয়ন নাগরিক ও প্রায় পনেরো হাজার বাংলাদেশিসহ সকল অভিবাসীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশালতম এই বিলে দক্ষিণ কোরিয়ার অবস্থান আরও দৃঢ় ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন মুনজে-ইন।

গত বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় নতুন করোনা ভাইরাসটির প্রথম রোগী সনাক্ত হওয়ার প্রায় চৌদ্দ মাস পরে সর্বশেষ এই বিলটি পাস হয়। এখন দেশে বেকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং অন্যান্য দূর্বল লোকদের বাছাই করে সহায়তা দেয়া হবে। এর আগে এ ধরনের এইড প্যাকেজের আওতায় চতুর্থ দফায় দেশটি জরুরি ত্রাণ সহায়তা দিতে সক্ষম হয়েছে।

অনুমোদিত অতিরিক্ত বাজেটের প্রায় ১০ ট্রিলিয়ন কোরিয়ান ওন সরকারী বন্ড প্রদানের মাধ্যেমে অর্থ ব্যয় করা হবে এবং বাকিটি জাতীয় বাজেট থেকে বরাদ্দ করা হবে।

নতুন পরিপূরক বাজেটের একটি বড় অংশ ৭ দশমিক ৩ ট্রিলিয়ন কোরিয়ান ওন ছোট ব্যবসায় এবং স্ব-কর্মসংস্হানের জন্য বরাদ্দ করা হয়েছে। ভ্রমণ এবং শিল্প সেক্টর গুলোসহ উচ্চ স্তরের সামাজিক দুরত্বের দিক নির্দেশনা গুলোর কারণে ক্রমবর্ধমান বিক্রয় মূলক ব্যবসার ক্ষতি হয়েছে।

তবে, মহামারিতে চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার জন্য প্রতিটি ছোট ব্যবসায়ীকে পাঁচ মিলিয়ন কোরিয়ান ওন পর্যন্ত দেয়া হবে। প্রায় ১ দশমিক ১৫ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ীদের অতিরিক্ত বাজেটের সুবিধাগুলির আওতায় তিন মাসের মেয়াদে তাদের বৈদ্যুতিক চার্জ ৫০ শতাংশ অব্যাহতি দেওয়া হবে।

এছাড়া বাজেটের আরও ৪ দশমিক ২ ট্রিলিয়ন কোরিয়ান ওন ভ্যাকসিন ক্রয়সহ জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির ব্যয়ভার বহন করবে। বাকিগুলির সাব কন্ট্র্যাক্ট কর্মী, ফ্রিল্যান্সার এবং অন্যান্য দুর্বল কর্মচারীদের করোনা মহামারিরর পরে কর্মসংস্থানের সংকটে সহায়তা করতে ব্যয় করা হবে।

এছাড়াও কোরিয়ার গিয়ংগিদোর অঞ্চল গুলোতে প্রত্যেক বিদেশিদের এক লক্ষ কোরিয়ান ওন করোনাকালীন ত্রাণ সহায়তা দেওয়া শুরু হলেও নতুন করে সরকার মন্ত্রী পরিষদের বৈঠকে দেশ জুড়ে সকল অভিবাসীদের ত্রাণ সহায়তা বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102