ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনের সঙ্গে সামরিক জোট নয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সোমবার দু’দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এই সফরে তিনি নয়াদিল্লিকে আশ্বস্ত করে সাফ জানিয়েছেন, চীনের সঙ্গে কোনও সামরিক জোট গড়ছে না মস্কো।

বিগত কয়েক বছর ধরে আমেরিকার সঙ্গে ক্রমে তলানিতে ঠেকেছে রাশিয়ার সম্পর্ক। ইউক্রেনে রুশ বাহিনীর হামলা থেকে ক্রাইমিয়া দখলের জেরে মস্কোর উপর প্রবল ক্ষুব্ধ ওয়াশিংটন।

আমেরিকার উপর চাপ তৈরি করতে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে রাশিয়া। একাধিক যৌথ সামরিক মহড়াও চালিয়েছে দুই দেশের সেনাবাহিনী।

এ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ভারত। কারণ, বন্ধু রাশিয়া যদি কমিউনিস্ট চীনের সঙ্গে হাত মেলায় তাহলে কৌশলগত ও প্রতিরক্ষার দিক থেকে তা হবে প্রচণ্ড ধাক্কা।

এ উদ্বেগের কথা পুতিন প্রশাসনের কাছে জানিয়েছে মোদি সরকার। এরপরই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বন্ধু দেশ ভারতকে আশ্বস্ত করে রুশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, চীনের সঙ্গে আমরা কোনও সামরিক জোট তৈরি করেছে না রাশিয়া। কারণ, আমরা মনে করি এতে হিতে বিপরীত হয়। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত। কিন্তু তার মানে এই নয় যে আমরা সামরিক জোট তৈরি করছি। আমাদের ভারতীয় বন্ধুরাও এমনটা মনে করেন। আমরা ন্যাটো না এশিয়ান ন্যাটো’র মতো সামরিক জোটের বিরোধী।”

প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছে রাশিয়া। তবে বেইজিংয়ের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা সেনার দাপাদাপি কমানোর চেষ্টাও করতে দেখা গেছে সাউথ ব্লককে। মস্কোকে নিয়ে নয়াদিল্লির আরও একটি অস্বস্তির কারণ পাকিস্তান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102