ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লকডাউনে জমজমাট পার্টি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

প্যারিসের সাধারণ একটা বাড়ির সাদামাটা প্রবেশ পথ। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কি হচ্ছে। তবে ভেতরে ঢোকার অনুমতি পেলে বদলে যাবে দৃশ্যটা। গোপন পথে পৌঁছে যাওয়া যাবে সোনালি রংয়ের চোখ ধাঁধানো ব্যাঙ্কোয়েটে।

ঝাড়বাতিতে সাজানো ঝলমলে সেই ঘরে চলছে বিলাসবহুল ডিনার পার্টি।

মাথাপিছু খাওয়ার খরচ ন্যূনতম ১৮৯ ডলার। ৫৭৮ ডলার খরচ করতে পারলে চুমুক দেওয়া যাবে শ্যাম্পেনে। সেখানে অভিজাত অতিথিরা ঘুরে বেড়াচ্ছেন হল জুড়ে। পরিবেশন করছেন সুসজ্জিত ওয়েটারেরা। অতিথি বা পরিবেশন কর্মী- কারও মুখে অবশ্য মাস্ক নেই। দেখে বোঝার উপায় নেই যে করোনার সংক্রমণ বাড়ায় শহরটিতে সোমবার (৫ এপ্রিল) থেকে ফের কড়া লকডাউন শুরু হয়েছে। গত পাঁচ মাস ধরে শহরের সমস্ত রেস্তোরাঁ বন্ধ।

করোনা বিধিনিষেধ তোয়াক্কা না করে এমন কিছু গোপন ডিনার পার্টির আয়োজন করেছিল ফ্রান্সের কিছু অভিজাত রেস্তোরাঁ। তারই একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। একটি টিভি চ্যানেলের নারী সাংবাদিক পুরো ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করেছেন।

সেই ভিডিওতে দেখা গেছে, পার্টির আয়োজকরা তরুণীকে বলছেন, ‘শুধু এক বার এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করুন। এই দুনিয়ায় করোনা বলে কিছু নেই।’ ফ্রান্সে এমন আর একটি গোপন পার্টিতে দেখা গেছে দেশের কিছু নেতা-মন্ত্রীকেও। এ ঘটনা মোটেও হালকা ভাবে নিচ্ছে না প্রশাসন। দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102