ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইতালিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ-সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৩ বার পঠিত
ইতালিতে লকডাউনের প্রতিবাদে মঙ্গলবার (৬ এপ্রিল) পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ব্যবসায়ীরা। মূলত রেস্তোরাঁ মালিক এবং লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এতে অংশ নেন। 

পার্লামেন্টের পাশে গুরুত্বপূর্ণ একটি মহাড়সড়ক বন্ধ করে দেন তাঁরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।

ইতালীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, উগ্র ডানপন্থী একটি রাজনৈতিক দলের সদস্যরাও এদিন ব্যবসায়ীদের বিক্ষোভে ঢুকে পড়ে।

রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই-এর খবরে বলা হয়েছে, সাত বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

এপি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকে মাস্ক নামিয়ে ‘কাজ, স্বাধীনতা’ প্রভৃতি স্লোগান দেয়।

মহামারি করোনার প্রকোপ কমাতে লকডাউনের অংশ হিসেবে রোমে বর্তমানে রেস্তোরাঁ, বার ও ক্যাফেতে খাবার ও পানীয় পান করা নিষিদ্ধ। তবে রেস্তোরাঁ থেকে খাবার কিনে নিয়ে যাওয়া বা খাবার ডেলিভারি করার অনুমতি রয়েছে।

মঙ্গলবারের বিক্ষোভে এসব বিধিনিষেধের বিরুদ্ধে আওয়াজ তোলে ব্যবসায়ীরা। এদিকে বিক্ষোভের সময় পুলিশ কর্ডন ভেঙে ফেলার চেষ্টার দায়ে বেশ কয়েকজনকে অভিযুক্ত করেছে পুলিশ।

ইতালিয়ান বার্তা সংস্থা লাপ্রেস জানিয়েছে, রাজধানী রোমের পার্লামেন্ট এলাকায় এদিনের সংঘর্ষের ঘটনায় এক কর্মকর্তা আহত হয়েছেন।

এই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কার্লো সিবিলিয়া বলেছেন, সহিংসতা সহ্য করা হবে না।

এদিকে পপুলিস্ট বা জনতুষ্টিবাদী সংগঠন হিসেবে বিবেচিত ফাইভ স্টার মুভমেন্ট-এর পক্ষ থেকে টিকাদান কর্মসূচির পাশাপাশি সাম্প্রতিক বিধিনিষেধে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102