ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী ৪ সপ্তাহে ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

ভারতে দিন দিন ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। এক দিনে এক লাখ সংক্রমণ পার হওয়ার রেকর্ড হয়েছে গত সোমবার। এসবের জের ধরেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আগামী চার সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে স্বাস্থ্যবিষয়ক সদস্য ভি কে পাল বলেন, ‘দেশে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরো বাড়ছে। জনসংখ্যার বড় অংশ এখনো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’ প্রথম দফার তুলনায় এবার সংক্রমণের গতি আরো বেশি বলে জানিয়েছেন চিকিৎসক পাল।

সেই সঙ্গে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে মহামারির তীব্রতা বাড়ছে। দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে। মোটের ওপর দেশজুড়েই এ পরিস্থিতি। স্বাস্থ্যবিষয়ক সদস্য জানিয়েছেন, দ্বিতীয় দফার সংক্রমণের ঢেউ ঠেকাতে জনসচেতনতার ওপরই নির্ভর করছে কেন্দ্র। তিনি বলেন, ‘আগামী চার সপ্তাহ সতর্কতা বজায় রাখতে হবে। সংক্রমণ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হতে হবে।’

মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সাধারণ করোনাবিধি মেনে চলার পাশাপাশি রাজ্যে রাজ্যে কভিড চিকিৎসা পরিকাঠামো আরো উন্নত করা এবং টিকাদান কর্মসূচি জোরদার করার কথাও জানান তিনি। তবে সংক্রমণের এই আবহেও ভারতে মৃত্যুর হার অন্য দেশগুলোর তুলনায় কম বলে জানান তিনি। সব মিলিয়ে মুম্বাইসহ মহারাষ্ট্রের ১০ জেলা, দিল্লি এবং কর্ণাটকের একটি জেলার করোনা পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : আনন্দবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102