ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রিটেনে ‘অবরুদ্ধ’ মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

ব্রিটেনে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিনকে দূতাবাস ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। একই সঙ্গে তিনি আর দায়িত্বে নেই বলে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে বলেও অভিযোগ করেন মিন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিবিসি’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। সম্প্রতি মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে দেশটির নেত্রী অং সান সু চিকে মুক্তি দিতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানানোয় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দূতাবাস ভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও দাবি করেন কিয়াও জোয়ার মিন।

তাকে সরিয়ে উপ-রাষ্ট্রদূতকে দূতাবাসের দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনাকে অভ্যুত্থানের সঙ্গে তুলনা করে লন্ডনের মাটিতে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে সাংবাদিকদের জানান তিনি।

এদিকে, বুধবারও মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ১৩ জান্তাবিরোধী বিক্ষোভকারী। আহত হন আরও বেশ কয়েকজন। এছাড়া ইয়াঙ্গুনে বেশ কয়েকটি সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষোভের একপর্যায়ে একটি চীনা কারখানায় আগুন দেয়ার পাশাপাশি পোড়ানো হয় দেশটির পতাকা।

মিয়ানমারে জান্তাশাসন আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতে পারে অন্তত দু’বছর। গবেষক ও সাংবাদিকরা এমনটাই মনে করছেন।

দেশটিতে গণতন্ত্রের পক্ষে চলা সাধারণ মানুষের আন্দোলনে কমছে না সহিংসতা। কোনোভাবেই নমনীয় হচ্ছে না সামরিক সরকার। গত ফেব্রুয়ারি থেকে চলা জান্তাবিরোধী বিক্ষোভে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102