ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, কয়েকজন আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এলোপাতাড়ি গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ছাড়া আহত আরও কয়েকজনের অবস্থা অশঙ্কাজনক।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘বন্দুক সহিংসতাকে’ মহামারি হিসেবে আখ্যায়িত করার কয়েক ঘণ্টা পর এ হামলা হয়েছে।

এই সংকট মোকাবিলায় তিনি একটি পরিকল্পনাও উন্মুক্ত করেছেন। পূর্ব টেক্সাসের ব্রিয়ান শহরে বৃহস্পতিবারের এ হামলায় সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

কর্মকর্তারা বলেন, এ ঘটনার পর ওই ব্যক্তি এক কর্মকর্তাকে গুলিবিদ্ধ করে আহত করেন।

সন্দেহভাজন হামলাকারী একজন আসবাবপত্র নির্মাতা ছিলেন। পুলিশ প্রধান এরিক বুসকে বলেন, ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন। আরও চার ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিতে তারা গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় সাতজন ভুক্তভোগীর কথা নিশ্চিত করেছে ব্রিয়ান পুলিশ বিভাগ।

সম্প্রতি কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। প্রতিবছর এভাবে এলোপাতাড়ি গুলিতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন।

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণের বিষয়টিও রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।

এ ধরনের সহিংসতার সংকট কমিয়ে আনতে বৃহস্পতিবার ছয়টি নির্বাহী পদক্ষেপ ঘোষণা করেছেন বাইডেন। কিন্তু বিরোধী রিপাবলিকানরা তার সেই প্রস্তাবের সমালোচনা করেছেন।

প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাকার্থি বলেন, বাইডেনের এই উদ্যোগ সাংবিধানিক নির্দেশনার বাইরে চলে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102