ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেরোবির চার শতাধিক ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চার শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরর ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম, ঠিকানা, জন্ম তারিখ, প্রোফাইল ও ই-মেইল ঠিকানা।
সম্প্রতি ১০৬টি দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য হ্যাকিংয়ের শিকার হয়। এই তথ্য প্রকাশ করে একটি লো-লেভেল হ্যাকিং প্লাটফর্ম প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলেছে। এতে ব্যবহারকারীর ফোন নম্বরসহ অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত সব তথ্য ফাঁস করেছে চক্রটি। অনেকটা বিনামূল্যে এসব তথ্য অনলাইনে বিক্রি করা হচ্ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রায় ৫০০ জনসহ বাংলাদেশের ৩৮ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ইউনিভার্সিটি অব স্কলার্সের কম্পিউটার সায়েন্স ও টেকনোলজি বিভাগের কিছু শিক্ষার্থী হ্যাকিংয়ের শিকার বেরোবির ফেসবুক ব্যবহারকারীদের নাম ও তালিকা সংগ্রহ করেছে।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ফেসবুক এর ডেটা লিক হওয়া নতুন কিছু না। ২০১৮ সালের ক্যামব্রিজ এনালাইটিকা ডেটা লিক হওয়া সম্পর্কে আমরা সবাই জানি।
মূলত সাইবার ক্রিমিনালরা বিভিন্ন উপায়ে ফেসবুকের রুলস ব্যবহার করেই ডেটা সংগ্রহ করে এবং থার্ড পার্টি কারও কাছে বিক্রি করে।
ঐ শিক্ষার্থী আরো বলেন, ব্যক্তিগত ভাবে এরকম ডেটা লিক প্রতিরোধ করার জন্য বেশি কিছু করার নেই। তবে, বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক দিয়ে লগইন করা, নানারকম থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা, অনেক ওয়েবসাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করা, কমন ও সহজ পাসওয়ার্ড ব্যবহার করা ইত্যাদি ব্যবহারকারীর একাউন্ট ঝুকির মধ্যে ফেলে।
প্রসঙ্গত, ফেসবুক কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল মন্তব্য করেনি। এর আগে গত কয়েক বছরে বেশ কয়েকবার বিশ্বের বৃহত্তম এ সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ফাঁস হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102