ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা মুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন শচীন টেন্ডুলকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। গত ২৭ মার্চ তিনি করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন। এরপর ২ এপ্রিল ডাক্তারদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন বলে টুইটারের মাধ্যমে জানান।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) পুনরায় টুইট করে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সুখবর জানান শচীন।

টুইটারে তিনি লিখেছেন, ‘আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় এসেছি। আমাকে বিশ্রাম আর সুস্থতার জন্য আইসোলেশনে থাকতে হবে। আমার সকল শুভাকাঙ্ক্ষীর জন্য শুভকামনা এবং প্রার্থনা করছি। আমি স্মরণ করছি চিকিৎসকদের, যারা আমাকে সেবা দিয়েছেন এবং করোনার মতো ভয়াবহ পরিস্থিতিতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন।’

ক্রিকেট লিজেন্ডদের নিয়ে আয়োজিত ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ’ খেলতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। হাসপাতালে ভর্তি হওয়ার পর বিশ্বের বহু তারকা তার সুস্থতা কামনায় টুইট করেছেন। শচীন ছাড়াও ওই সিরিজে খেলা ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং বদ্রিনাথও করোনা আক্রান্ত হয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102