ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ১৪৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানি। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও একজনের। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৪৪ জন। যার মধ্যে ১০৯ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৬ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১০৯ জন, হবিগঞ্জের ৯ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৪ জন।
নতুন এই ১৪৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৫ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৮৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬২১ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১১০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৮৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৫৬ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে আরও ৪ জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৫০ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৪৬১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৯ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ৩ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ১ জন মারা গেছেন তিনি সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৮ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৪ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102