ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিসরে ৩ হাজার বছরের প্রাচীন ‘স্বর্ণ শহর’ আবিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর লুক্সরে তিন হাজার বছর আগের ‘স্বর্ণ শহরের’ খোঁজ পাওয়া গেছে।

বালক সম্রাট তুতেনখামেনের সমাধির পর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার একটি প্রত্নতাত্ত্বিক মিশনের বিবৃতিতে এমন তথ্য পাওয়া গেছে।

বলা হয়, সম্রাট তৃতীয় আমেনহোতেপ আতেন নামের হারানো শহরটি গড়ে তুলেছিলেন। মিসরের অষ্টাদশ রাজবংশের নবম রাজা ছিলেন তৃতীয় আমেনহোতেপ। খ্রিস্টপূর্ব ১৩৫৩ থেকে ১৩৯১ পর্যন্ত তিনি মিসর শাসন করেন।

তার শাসনামলের সবচেয়ে বড় প্রশাসনিক ও শৈল্পিক বসতি ছিল এই স্বর্ণ শহর। লুক্সরের পশ্চিমতীরে এটির অবস্থান।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের মিসরীয় বিদ্যার অধ্যাপক বেটসি ব্রিয়ান বলেন, এই নিখোঁজ শহরটির অনুসন্ধান তুতেনখামেনের সমাধির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি প্রাচীন মিসরের জীবনযাপন সম্পর্কে আমাদের বিরল ধারণা দিতে সক্ষম হবে।

এটিকে অসাধারণ আবিষ্কার বলে আখ্যায়িত করেছেন মিসর বিদ্যার গবেষকরা। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের স্নাতকবর্ষের শিক্ষার্থী পাওলো কার্টাগেনা বলেন, প্রাচীন মিসরের জীবন সংস্কৃতি কেমন ছিল, তা জানতে এই আবিষ্কার থেকে আমরা তাৎপর্যপূর্ণ ধারণা পাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102