ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৭ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে সন্দেহভাজন সাত জঙ্গি নিহত হয়েছে। অভিযানে চার সেনা সদস্য আহত হয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে জঙ্গি দমনে সেনা অভিযান চালানো হয়। জঙ্গিরা আল-কায়দার একটি শাখা সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিরা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিল।

পুলিশের আইজি বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পন করতে চাননি। এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এমনভাবে গোটা অভিযান চালানো হয়, যাতে মসজিদের কোনো ক্ষতি না হয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচ জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় দুইজন সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102