ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোয়ারিন্টিনের নামে প্রবাসী তরুনীকে যৌন হয়রানী ,যুবকদের জেলদণ্ড ও অহেতুক হয়রানীর প্রতিবাদে লণ্ডনে মানব বন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

সিলেটে হোটেল কোয়ারিন্টিনে থাকা অবস্থায় বাঙালী তরুণীকে যৌন হয়রানী, মিথ্যা অভিযোগে দুইজন ব্রিটিশ বাঙালী চ্যারিটি ওয়ারকারের জেল দণ্ড ও প্রবাসীদের হয়রানীর প্রতিবাদে ভয়েস ফর জাস্টিস ইউকে ও গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইষ্ট রিজিয়নের যৌথ উদ্যোগে গত শনিবার ৩ এপ্রিল পূর্ব লণ্ডনের আলতাব আলী পার্কে এক মানব বন্ধনের আয়োজন করা হয় ।

ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী ও জিএসসির পেট্রন কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও জিএসসি সাউথ ইষ্ট রিজিয়নের সেক্রেটারী ফজলুল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন -গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারম্যান ব্যারিষ্টার আতাউর রহমান, সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদ, বাংলা পোষ্ট পত্রিকার অনারারী চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান, জিএসসি সাউথ ইষ্ট রিজিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন ,জালালাবাদ প্রবাসী কল্যান সংসদের সভাপতি আশিকুর রহমান, জিএসসি সাউথ ইষ্টের ট্রেজারার সুফি সুহেল আহমদ ,মুক্তিযাদ্ধা এম এ আজিজ,মাওলানা রফিক আহমদ, কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বকশ, সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল জাহেদী, খান জামাল নুরুল ইসলাম, স্কুল গভরনর মিসেস ঝরনা চৌধুরী, আব্দুল মালিক কুটি, এম এ গফুর,সাবেক কাউন্সিলার মামুনুর রশীদ, মুক্তিযুদ্ধের সংগঠক হাজী কলা মিয়া, রাইট কনসারনের আহ্বায়ক শফিক খান, মাওলানা আনিসুল হক, মাওলানা আব্দুস কুদ্দুস প্রমুখ ।

সভায় গৃহীত প্রস্তাবে সিলেটে নুরজাহান হোটেলে প্রবাসী তরুনীকে যৌন নির্যাতন ও দুইজন বৃটিশ বাঙালী চ্যারিটি ওয়ারকারকে ৭ দিনের জেলদণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়া কোয়ারিন্টিনে ৭ দিনের পরিবর্তে ১০দিন হোটেলে আটকিয়ে রাখা ,করোনার মিথ্যা সার্টিফিকেট দিয়ে হাসপাতালে আটকিয়ে রাখা, একদিনের নোটিসে বার বার কোয়ারিন্টিনের মেয়াদ পরিবর্তন ও অযথা হয়রানীর জরুরী তদন্তের দাবী করা হয় ।

সমাবেশে সিলেট বিদ্বেষী অফিসারকে সিলেট থেকে বরখাস্ত,প্রবাসী বাংলাদেশীদের ক্রমাগত হয়রানী বন্ধ করার ও যৌন নির্যাতনকারী যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী সহ করোনার মিথ্যা রিপোর্ট প্রদানকারী ক্লিনিকের লাইসেন্স বাতিলের আহ্বান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102