ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিষেধাজ্ঞা অমান্য করেই পুণ্যস্নান করলো হাজারো মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে দেশের অন্যান্য অঞ্চলের মতো জনসমাগম নিষেধ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। এ কারণে গতবারের মতো এবারও পণতীর্থ গঙ্গাস্নান ও শাহ্ আরফিনের ওরস অনুষ্ঠান নিষেধ করা হয়েছিল। কিন্তু সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করেই পুণ্যস্নান করেছেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর মানুষ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর মানুষ হিন্দু ধর্মের সাধক ও বারুণি স্নানের প্রবর্তক শ্রী অদ্বৈত আচার্য্যের জন্মস্থান যাদুকাটা নদীতীরে নবগ্রামে অবস্থান করেন। রাত শেষে শুক্রবার ভোর শুরু হতেই হাজার হাজার ভক্ত-অনুসারীরা করোনার স্বাস্থ্যবিধি অমান্য করে স্নান করেন যাদুকাটা নদীতে। প্রশাসন চেষ্টা করেও পুণ্যস্নান থেকে বিরত রাখতে পারেনি তাদের।

কয়েকশ বছর ধরেই যাদুকাটা নদীতে গঙ্গারূপী তীর্থ মনে করার ধারনা থেকে মনোবাসনা পূরণের উদ্দেশ্যে স্নান উৎসব হয়ে থাকে। ঠিক একই সময়ে পাশের মুসলিম সম্প্রদায়ের সাধক শাহ আরেফিনের মাজারেও বার্ষিক ওরস চলে। দুটি উৎসব একই সময় হওয়ায় এখানে হিন্দু-মুসলিমদের মিলনোৎসব হয়, যা শত বছর ধরে পরিচিতি লাভ করেছে।

গত ১ এপ্রিল করোনা রোধে জনসমাগম যেন না হয় তার জন্য পুণ্যস্নান ও শাহ আরেফিনের ওরস উৎসব স্থগিত করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই পুণ্যস্নানে অংশ নেয় হাজারো সনাতন ধর্মাবলম্বীর মানুষ। এছাড়াও শাহ আরেফিনের ওরসেও ভিড় করছেন অসংখ্য ভক্তরা।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ সরদার জানিয়েছেন, করোনার জন্য এবার যাদুকাটায় পুণ্যস্নান নিষেধাজ্ঞা করা হয়েছে। কিন্তু মানুষ লুকিয়ে লুকিয়ে পুণ্যস্নান করছেন। প্রশাসন কঠোর অবস্থান নেওয়ায় এখন উপস্থিতি কমেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102