ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

পটুয়াখালীর মহিপুরে বৌভাতে মাংস কম দেওয়া নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে মহিপুরের বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেল, চেয়ার ও টেবিলসহ আসবাবপত্র। আহতদের মধ্যে গুরুতর আহত রাসেল (২৫), সেলিম (৩০) ও হাসানকে (২৬) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জলের ছেলে আরিফের সঙ্গে একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার বিয়ে হয়। গত বুধবার ছেলেপক্ষ আনুষ্ঠানিকভাবে মেয়েকে তুলে আনেন। আজ ছেলেদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল।

খাওয়া দাওয়ার সময় মেয়েপক্ষের লোকজনকে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুইপক্ষের ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হলে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102