ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ১১ সেনা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

নাইজেরিয়ার বেনু রাজ্যে বন্দুকধারীদের গুলিতে একজন কর্মকর্তাসহ ১১ জন সেনাসদস্য নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সেনাবাহিনী বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে নাইজেরিয়ার মধ্যবর্তী অঞ্চল বেনুতে কয়েক বছর ধরে পশুপালক ও কৃষকদের মধ্যে জাতিগত সংঘাত চলছে।

আফ্রিকার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ এরিমা এক বিবৃতিতে জানান, বেনুতে নিয়মিত অভিযান পরিচালনার সময় নাইজেরিয়া সেনাবাহিনীর সদস্যরা হামলার শিকার হন। কখন এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সেনাবাহিনী পক্ষ থেকে জানায়, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। গত মাসে বেনু রাজ্যের গভর্নর স্যামুয়েল জানিয়েছিলেন, তার সাঁজোয়া যানে সশস্ত্র পশুপালকদের হামলা হলে পালিয়ে বেঁচেছিলেন তিনি।

কয়েক বছর ধরে মধ্য নাইজেরিয়াতে চারণভূমি ও পানির দখল নিয়ে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছেন যাযাবর পশুপালক ও কৃষকেরা।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী একাধিক ক্ষেত্রে লড়াই করে আসছে। উত্তর-পূর্ব অঞ্চলে এক দশকের বেশি সময় ধরে জঙ্গি তৎপরতা, উত্তর-পশ্চিমে অপরাধী গোষ্ঠী এবং দক্ষিণ-পূর্বে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে লড়তে হচ্ছে তাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102