ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক গেমসে পরিচয়, পরের গেমসে স্বর্ণ জয় স্বামী-স্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪০ বার পঠিত

সাঁতারু আসিফ রেজা আর সোনিয়া আক্তার টুম্পার পর বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতেছেন আরেক দম্পতি আল-আমিন ও জহুরা খাতুন নিশা।

২০১৩ সালে গোলকোস্ট কমনওয়েলথ গেমসের ক্যাম্প চলাকালীন পরিচয় হয় দুই এথলেটের।

তারা হলেন- আল-আমিন ও নিশা। ক্যাম্পচলাকালীন একে অপরের কাছাকাছি হন, সম্পর্ক গড়ায় প্রেমে। এরপর ২০১৯ সালের ১৬ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ আনসারের এই দুই ক্রীড়াবিদ।

বিয়ের পর দুইজনই অংশ নিয়েছেন সর্বশেষ নেপাল এসএ গেমসে। আল-আমিন পেয়েছেন ব্রোঞ্জ আর নিশা রৌপ্য। তাও আবার একই দিনে।

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বক্সিং ছিল পল্টন ময়দান সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে এবং ভারোত্তোলন ময়মনসিংহ জেলা জিমন্যাশিয়ামে। দুই বিভাগীয় শহরে দুইজন কৃতিত্ব দেখিয়েছেন নিজ নিজ ইভেন্টে।

দুজনেই কৃতিত্ব দেখিয়েছেন আলাদ আলাদা ডিসিপ্লিনে। আল-আমিন স্বর্ণ জিতেছেন বক্সিংয়ে, নিশা ভারোত্তোলনে।

রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের বক্সিং ইভেন্টে ৬৪ কেজি লাইট ওয়েটারে স্বর্ণ জেতেন আল-আমিন। একই দিনে ময়মনসিংহ জেলা জিমন্যাশিয়ামে ভারোত্তোলনের ৭৬ কেজিতে স্বর্ণ জেতেন নিশা।

বক্সিংয়ের আল-আমিন ক্রীড়াঙ্গনে পরিচিত নাম। ২০০৯ সাল থেকে টানা স্বর্ণ জিতে আসছেন রাজশাহীর এই বক্সার। এর মধ্যে বাংলাদেশ গেমসে দুটি এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে জিতেছেন ৮টি স্বর্ণপদক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102