ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন নিজেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

জমিজমার বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ দুই পুত্রকে অপহরণ দেখিয়ে মামলা করে অবশেষে ফেঁসে গেছেন ভোলার রাজাপুর ইউনয়িনের শ্যামপুরের রফিকুল ইসলাম বেপারী। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম।

২০১৭ ও ২০১৮ সালে দায়ের করা দুটি পৃথক অপহরণ মামলায় নিজের তিন ভাইসহ ৯ জনকে আসামি করা হয়েছিল। বিনা দোষে এরা কারাভোগ করেন। এ নিয়ে আজ শুক্রবার এলাকাবাসী রফিকের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

অপরহরণ মামলার তিন বছর পর আত্ম গোপনে থাকা রফিকুল ইসলামের দুই পুত্র ঈমাম হোসেন ইমন (১০) ও নাজিম উদ্দিনকে (২৫) নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে আদালতে হাজির করে পুলিশ।

উদ্ধার হওয়া ঈমাম হোসেন ও নাজিম উদ্দিন জানায়, তারা অপহৃত হননি। তাদের পিতা মামলা সাজাতে তাদেরকে প্রথমে চট্টগ্রামে পরে ঢাকায় ও নারায়ণগঞ্জে পাঠিয়ে দেন।

নারায়ণগঞ্জে ঈমাম হোসেনের নাম পাল্টে একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়। অপরদিকে নাজিম উদ্দিনও নাম পাল্টে একটি ফার্মে চাকুরি নেয়।

আদালত দুই ভাইকে নিরাপদ হেফাজতে পাঠানোর পাশাপাশি পিতা রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। এদিকে আদালতের নির্দেশের পর পালিয়ে যান রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম ও বাড়ির অন্যরা পলাতক থাকলেও বাড়িতে থাকা তার স্ত্রী দাবি করেন, তার ছেলেদের প্রকৃতপক্ষেই অপহরণ করা হয়েছিল।

ইউপি মেম্বার হেলাল উদ্দিন জানান, রফিকুল ইসলাম বেপারী এলাকার বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা দিয়ে জমিজমা হাতিয়ে নিতে থাকে। গত ৩ বছর অপহরণ মামলায় আটক হন ৯ জন। এরা বিভিন্ন সময় গ্রেফতার হয়ে কারাভোগ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102